• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মুন্সিগঞ্জের মাওয়ায় সড়ক দুর্ঘটনা

Lovelu / ২৯৬ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সের চালক। বুধবার ১৯ নভেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি ঢাকা মেট্রো ছ-৭১-৪৬০৩, বাগেরহাট থেকে রোগী নিয়ে ঢাকা মুখী আসছিল।পদ্মা সেতুর ঢালে পৌঁছালে এটি সামনে থাকা ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৭৬৯২)-এর পেছনে জোরে আঘাত হানে।সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

আহত চালকের নাম আশিক কুমার বিশ্বাস (৩১) পিতা মৃত গোবিন্দ কুমার মালো।তার বাড়ি মুনিঞ্জের মালোপাড়া রোড, বাগেরহাট সদর।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আশিককে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ধীরগতিতে চলে ।
অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category