আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলারঐতিহ্যবাহী রুদ্রপাড়া দারুল কুরআন মাদানিয়া মাদ্রাসার আসন্ন ২৬ অক্টোবর ২০২৫ বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
১০ অক্টোবর(শুক্রবার) সকাল দশটায় মাদ্রাসার মহাতামিনের কক্ষে এ সভা হয় ।উক্ত সভায় ভার্চুয়ালি যোগদান করে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসা ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম খান ।
সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন।সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান,সহ-সভাপতি মোহাম্মদ সফিল উদ্দিন খান,মোঃ হবিজ খান,আলহাজ্ব আব্দুল জলিল ,মোহাম্মদ জয়নাল শিকদার, কোষাধক্ষ শেখ মহিউদ্দিন রবিন ,শেখ রতন সহ ব্যবস্থাপনার পর্ষদের সদস্য ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লী।