আব্দুল মান্নান সিদ্দিকী।।
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ জেলায় চলছে পূর্ণ উদ্দীপনা ও প্রস্তুতি। জেলার ৬টি থানায় মোট ৩৫৭টি পূজামণ্ডপে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।গত বছর চেয়ে এবছর পূজা মন্ডপের সংখ্যা একটু বেশি।
এখনও মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা।
শিল্পীরা রং-তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন।প্রতিমা রঙে রঙিন হয়ে উঠছে দেবী দুর্গার আবির্ভাববার্তা।
পূজাকে ঘিরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই জেলা ও উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদ মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি তদারক করছেন।
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে মুন্সীগঞ্জের সর্বত্র বইছে উৎসবের আমেজ। পূজার দিনগুলোতে থাকবে আলোসজ্জা, ভক্তদের ভিড় আর ধর্মীয় গান-বাজনার ধ্বনি।
জেলার ৬টি থানার মধ্যে শ্রীনগর উপজেলায় মোট ৮৫ মন্ডপে পূজা উদযাপন করা হবে।
শ্রীনগর থানা (ওসি) নাজমুল হুদা খান বলেন,“শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। পূজা যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য শ্রীনগর থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা, নিয়মিত টহল, চেকপোস্ট ও আইনশৃঙ্খলা বাহিনীসহ কোন অপ্রীতিকর ঘটনার রোধে শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম অগ্নি নিরাপত্তা উপস্থিতি নিশ্চিত করা হবে।”
শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মোদক বলেন,গত বছরের চেয়ে এ বছর শ্রীনগর উপজেলায় ৫টি পূজা মন্ডপ বৃদ্ধি পেয়েছে।শ্রীনগর একটা সম্প্রীতির জায়গা।যুগ- যুগ ধরেই এই সম্প্রতির বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের ধর্মীয় অনুষ্ঠান রীতিনীতি পালন করে যাচ্ছি।