মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)
কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানের এক বছর বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৪টায় দিনাজপুর জেলার বিরামপুরে স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিরামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিরামপুরস্থ ঢাকা মোড়ে সমাবেশে মিলিত করেন।
উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন ও গণঅভ্যুত্থানের এক বছর বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মকবুলার রহমান গোর্কি, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (সেক্রেটারি) তোছাদ্দেক হোসেন তোছা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভিপি কমর সেলিম, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম আশরাফ আল মুতি, বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শিরন আলম ও পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিরামপুরস্থ পল্লবী মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর এনামুল হক, বিরামপুর উপজেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, সেক্রেটারি আবু হানিফ মিলিত প্রমুখ।