• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের কলম সৈনিকদের আড়িয়াল বিলে নৈসর্গিক নৌ-ভ্রমণ

Lovelu / ৩৬১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী

চারদিকের নীল আকাশ আর অপরূপ শাপলা-শালুকের মেলা।
হিমেল বাতাসে ভেসে আসা অতিথি পাখির কলতান।
প্রকৃতি যেন আপন রূপে সেজে বসেছে শ্রীনগরের আড়িয়াল বিলে।কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে একদিনের জন্য সেই নৈসর্গিক রূপে স্নিগ্ধ হয়ে উঠলেন শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের একঝাঁক সাংবাদিক।

শনিবার ২ আগস্ট সকাল ৯টায় শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট বাজার থেকে বর্ণাঢ্য নৌ-ভ্রমণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
শোভাযাত্রার ন্যায় সাজানো নৌকা বিলের বুকে ছুটে চলে।
পদ্মপলাশের মতো প্রসারিত আড়িয়াল বিলের জলে প্রতিফলিত আকাশ আর বিলে দোল খাওয়া শাপলার মুগ্ধতা—সবকিছু মিলিয়ে যেন এক স্বপ্নিল অনুভূতি।

নৌ-ভ্রমণকারীরা আড়িয়াল বিলের নানা গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। সাগরদিঘীর পাড়ে সবাই মিলে রান্না করেন নানারকম মুখরোচক খাবার। ভ্রমণপিপাসুরা প্রকৃতির সান্নিধ্যে প্রাণভরে নিঃশ্বাস নিয়ে বলেন, এ যেন জীবনের অন্যরকম অধ্যায়।
পাখির কিচিরমিচির, হাওয়ার স্পর্শ আর অসীম জলরাশির মুগ্ধতা সবাইকে আপ্লুত করে তোলে।

দিবসব্যাপী এই ভ্রমণ শেষে বিকেল ৫টার দিকে পুনরায় গাদিঘাট বাজারে এসে নৌ-ভ্রমণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

নৌ-ভ্রমণে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন।তাঁর সঙ্গে ছিলেন সিনিয়র সহ-সভাপতি শেখ আল-আমীন, সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন জনি, সাধারণ সম্পাদক শেখ আছলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আঃ মান্নান সিদ্দিকী, কার্যকরী সদস্য জাকির লস্কর ,সদস্য মোঃ ফয়সাল হোসেন প্রমুখ।

নৌ-ভ্রমণ শেষে প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, “আড়িয়াল বিল শুধু শস্যভাণ্ডার নয়, এটি পর্যটনের অপার সম্ভাবনাময় এক রত্ন। সরকার ইচ্ছে করলে এই প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে তুলতে পারে ঐতিহাসিক পর্যটনকেন্দ্র, যা এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিলটি শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট থেকে শুরু হয়ে বাড়ৈখালী, হাসাড়া ও ষোলঘর ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত। অবারিত এই জলাভূমি শুধু প্রকৃতির রূপ নয়, হাজারো মানুষের জীবিকারও নির্ভরযোগ্য উৎস।

এমন আয়োজনে সাংবাদিকদের মধ্যে নতুন উদ্যম ও সৌহার্দ্যপূর্ণ বন্ধন সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category