• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণঃ ইউএনও আমজাদ হোসেন

Lovelu / ৩৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যে ১৪ জুলাই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মেহেদী আল মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রায়হান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীন ফেরদৌস।

 প্রধান অতিথি ইউএনও আমজাদ হোসেন বলেন,পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির এই যুগে সচেতনতা বাড়িয়ে প্রত্যেক পরিবারকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি যুবসমাজের ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

আলোচনা শেষে উপজেলার সেরা ইউনিয়ন হিসাবে ৫নং উপাদী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল্লহ প্রধান,জেলা ও উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক(উপাদী উওর)সুমন চন্দ্র সরকার এবং জেলা ও উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী আলেমা সুলতা (উপাদী উওর) কে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category