• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

উত্তরায় গণধোলাইয় দিয়ে আদম বেপারীকে পুলিশের কাছে সোপর্দ 

Lovelu / ৪১৮ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

শহিদুল ইসলাম খোকন :
রাজধানীর উত্তরায় এক আদম বেপারীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। সোমবার দুপুর ২টার দিকে  উত্তরার হাউজবিল্ডিং মোড়ে এ ঘটনা ঘটে। 
ঘটনা সূত্রে জানা যায়, জামালপুরের আবুল কালাম ও তার ৩ ভাই মিলে প্রয় দেড় বছর আগে রাজধানী পল্টনে গ্রামীন লাইন ওভারসীজের কথিত এমডি কুমিল্লার মুহিদুল ইসলামের কাছে ১৮ লক্ষ টাকা দেয় বিদেশে যাওয়ার জন্য।  মুহিদুল পাঠাবো পাঠাবে বলে, না পাঠিয়ে অফিস পরিবর্তন করে বনানীতে নতুন অফিস নিয়ে গা ঢাকা দেয়।
গোপন সূত্রে মুহিবুলের ঢাকার বাড়ির সন্ধান পেয়ে সোমবার দুপুরে আবুল কালম ও তার ভাইয়েরা মিলে  উত্তরা ৮ নং সেক্টরের ১ন আলাউল রোডে তার বাড়িতে যায়। এসময় মুহিবুল কৌশলে কালামের কাছে থাকা টাকা লেনদেনের সমস্ত প্রমানাদি নিয়ে ছিরে ফেলে দেয় এবং তাদের মারধর করে। পরে তারা ৩ ভাইও মিলে মহিদুলকে মারধর করতে করতে হাউজবিল্ডিং মোড়ে নিয়ে আসে।
এদিকে কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থীরা এ ঘটনা দেখে তারা বাংলাদেশ হাউজবিল্ডিং ফাইনান্স কর্পোরেশন আর্দশ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে থানায় খবর দিলে উত্তরা পূর্ব থানা পুলিশ মহিবুলকল আটক করে নিয়ে যায়।
আবুল কালাম জানান, মুহিবুল একজন প্রতারক। আমাদের তিন ভাইসহ আরো অনেকের কাছে বিদেশি পাঠাবে বলে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারনা করছে। আজ তাকে হাতে নাতে ধরেছি। সে আমাদের টাকা নিয়ে ৪ তলা বাড়ি করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানা অফিসায় ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত আদম বেপারীকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category