• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে যুবক নিখোঁজঃ মুক্তিপণ দাবি 

Lovelu / ২৫৯ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের সাতানী গ্রামের মোঃ ফরহাদ জুয়েল (২৭) নিখোঁজ  হয়েছে। শুক্রবার( ৪ জুলাই-২০২৫) সন্ধ্যা সে নিখোঁজ হয়।সাতানী গ্রামের আবুল হাসেমের ছেলে মোঃ ফরহাদ জুয়েল।

 

নিখোঁজ হওয়ার পর তার পরিবারের কাছে অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে ।

 

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ( ৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ফরহাদ জুয়েল তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে মোহনপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। রাত ১১টা পর্যন্ত সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে ওঠেন। একাধিকবার তার ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৯২৯৫৮২৪৬৫ ও ০১৭৩৫৫৩৩৫৬২) কল করেও সংযোগ পাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজখবর করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরদিন সকালে পাঁচানী স্কুলের দক্ষিণ পাশে সামছু মিয়ার বাড়ির কাছে রাস্তার ধারে ফরহাদ জুয়েলের মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

এদিকে, নিখোঁজ জুয়েলের বড় ভাই সোহেলের মোবাইলে একটি অজানা নম্বর থেকে ফোন আসে এবং তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা দাবি করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনায় অপহরণের আশঙ্কা করা হচ্ছে ।

 

নিখোঁজ যুবকের পিতা মো. আবুল হাসেম থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, আমার ছেলে কোথায় আছে আমরা জানি না। মোটরসাইকেল পাওয়া গেছে, কিন্তু সে এখনো নিখোঁজ। এমনকি অপরিচিত নম্বর থেকে মুক্তিপণের জন্য ফোন আসায় আমরা আতঙ্কে আছি।

 

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, নিখোঁজের বিষয়ে পরিবার থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত ফরহাদ জুয়েলকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category