• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

উত্তরায় পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Lovelu / ২২০ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

শহিদুল ইসলাম খোকন:
রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুক্রবার (৪ জুলাই) সকালে ‘পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৫’ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র‌্যালিটি সেক্টর পার্ক থেকে শুরু হয়ে সেক্টরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্কের সামনেই এসে শেষ হয়।
উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সম্পাদক দেলোয়ার হোসেন এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ খালেদুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন এবং বর্ণাঢ্য  র‌্যালিতে উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি,ক্লাব-১২, ওমেন্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, ক্লাব স্পোর্টস স্পাইস (CSS), দ্যা উত্তরা ডাইনামিক, অবসর ক্লাব, উচ্ছ্বাসের সদস্যসহ স্থানীয়রা।
তারা বলেন, আমরা যারা নগরবাসী, তাদের বড় দায়িত্ব হলো নিজেদের বাসস্থান ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা। মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া আমাদের শহুরে জীবনের জন্য বড় হুমকি। কিন্তু আমরা যদি সামান্য সতর্ক হই—জমে থাকা পানি পরিষ্কার রাখি, ফুলের টব, ছাদ, ড্রেন ইত্যাদি নিয়মিত পরিস্কার করি, তাহলেই এ রোগের বিস্তার রোধ করা সম্ভব হবে।আমাদের সচেতনতায় সীমাবদ্ধ না থেকে কাজেও প্রমান করে দেখাতে হবে।
তারা আরও বলেন, একটি পরিচ্ছন্ন ও সুস্থ সেক্টর গড়ে তুলতে আমাদের সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এই র‌্যালি কেবল প্রতীকী উদ্যোগ নয়, বরং এটি আমাদের একটি বার্তা—আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি, তাহলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। আমরা সচেতনতা বাড়াতে ঘরে ঘরে লিফলেট বিতরণ, ওয়ার্কশপ ও কর্মশালার আয়োজন করবো। আজকের এই উদ্যোগ তারই সূচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category