• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

পোল্যান্ড বাংলাদেশ রাষ্ট্রদূত ময়নুল ইসলামের পরিচয় পত্র পেশ

Lovelu / ৫৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মো: আতিকুর রহমান,পোল্যান্ড থেকেঃ

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের  মান্যবর রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম এনডিসি,বিপিএম বুধবার(২ জুলাই-২০২৫) পোল্যান্ডর রাষ্ট্রপ্রতি মহামান্য আন্দ্রেজ দুদা-এর কাছে পরিচয় পত্র (Letters of Credence) পেশ করেন।

এই অনুষ্ঠান উপলক্ষে পোল্যান্ডের সেনাবাহিনী রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করেন।

পোল্যান্ডর রাষ্ট্রপ্রতি মহামান্য আন্দ্রেজ দুদা আন্তরিকভাবে রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তাঁর দায়িত্ব পালনে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা প্রশংসা করেন।

রাষ্ট্রদূত মইনুল ইসলাম বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পোল্যান্ডের রাষ্ট্রপতি প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যকার বন্ধুত্বপূর্ণ  সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ,শিক্ষা, জনশক্তি, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়সহ বহুমাত্রিক সহযোগিতা আরো জোরদার করার প্রতি তাঁর অঙ্গীকার পুণ্যব্যক্ত করেন। তিনি ঢাকায় পোল্যান্ডের দূতাবাস চালু করার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।

পরিচয় পত্র পেশের পর রাষ্ট্রদূত পোল্যান্ডের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘Tomb of the Soldier’ – এ পুষ্পস্তবক অর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category