• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিরামপুরে সাওঁতাল বিদ্রোহ দিবস পালিত

Lovelu / ৩৫৫ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):

দিনাজপুরের বিরামপুর যথাযথ মর্যাদায় সিধু- কানু- চাঁদ-ভৈরব স্বরণে ১৭০ তম সাওঁতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল ৯ টায় উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে শ‍্যামপুর আদিবাসী একাডেমি প্রাঙ্গণে সাঁওতাল বিদ্রোহ দিবসটি উপলক্ষে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি সুশীল হাঁসদার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সহ-সভাপতি মুকুল হাঁসদা, সাধারণ সম্পাদক কারলুশ মার্ডী বিজয়, পল্টু হাঁসদা প্রমূখ।

উল্লেখ্য, ১৮৫৫ সালের ৩০ জুন ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, দমন-পীড়ন ও লুন্ঠনের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল সাঁওতাল বিদ্রোহ- হুল। এরপর থেকে আদিবাসীরা প্রতিবছর ৩০ জুন হুল দিবস তথা সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category