• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মাথাভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর প্রস্তুতি সভা 

Lovelu / ১৭৫ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী মাথাভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬০ তম  বর্ষে পদার্পণ, প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা আয়োজন উপলক্ষে গতকাল ৮ জুন রবিবার সকালে মাথাভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও মাথাভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ মোশারফ মাষ্টার এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ নাজমুল আলম খোকন। বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও প্রকৌশলী মোহাম্মদ আলী, প্রাক্তন শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান সরকার, প্রাক্তন শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম, শিক্ষক মোঃ গোলাম হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক মোঃ আব্দুল বাতেন, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক মোঃ আবু বকর,  প্রাক্তন শিক্ষার্থী ও মতলব উত্তর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, প্রাক্তন শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন সরকার, মোঃ রোমান সরকার, মোঃ শাহ আলী সহ বিদ্যালয়ের ১৯৬৬ থেকে ২০২৫ ব্যাচের প্রতিনিধি বৃন্দ।

 

 এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভা থেকে সর্বসম্মতিক্রমে অনুষ্ঠান বাস্তবায়নে আংশিক আহ্বায়ক কমটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নির্বাচিত হন প্রাক্তন শিক্ষার্থী ও প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম খোকন, যুগ্ম আহ্বায়ক- আতাউর রহমান সরকার, আলহাজ্ব মনিরুল ইসলাম, মোঃ আতিকুল ইসলাম শিমুল, মোঃ মোজাম্মেল হক, সদস্য সচিব নির্বাচিত হন মনিরুল ইসলাম আলী নূর।

 

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন এস এস সি ২০০৩ ব্যাচ শিক্ষার্থী আলী আহাম্মদ, সোহেল রানা, এস এস সি ২০০৮ ব্যাচ শিক্ষার্থী আব্দুল কুদ্দুস ও রোমান সরকার।অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এস সি ২০০৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ মাসুদ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category