আব্দুল মান্নান সিদ্দিকী
৩০ মে শুক্রবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক ফ্রি মেডিকেল ক্যাম্পেক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানেমুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম মোল্লা সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডা. মোশাররফ হোসেনসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুজ্জামাল সিকদার,ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক আলমগীর আলম, সরকারি শ্রীনগর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন,সাবেক জিএস সিদ্দিকুর রহমান মন্টু, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কে এম রাজিব,জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু,শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাধারণ সম্পাদক শফিক ভূইয়া,নারী ও শিশু অধিকার ফোরাম শ্রীনগর উপজেলা কমিটির আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব শামসুল হক,সিরাজদিখান উপজেলা কমিটির আহবায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, তাতীঁদলের আহবায়ক শাহ আলম হাওলাদার, সদস্য সচিব সজিবুল ইসল সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করেন।