• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ফুলছড়ির মতো দুর্দশাগ্রস্থ উপজেলা আর একটাও দেখি নাইঃ সারজিস আলম

Lovelu / ২০৫ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

সৈকত জামান(প্রিন্স),ফুলছড়ি(গাইবান্ধা):

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফুলছড়ির মতো দুর্দশা গ্রস্ত, শিক্ষাব্যবস্থা খারাপ, রাস্তাঘাট খারাপ, হাসপাতাল খারাপ এমন উপজেলা সারাদেশে একটিও দেখতে পাই নাই। এর চেয়ে কষ্টের কথা আর থাকতে পারে না। সারাদেশের মধ্যে ফুলছড়ি উপজেলা বেশি বৈষম্য শিকার হয়েছে। আগামীর বাংলাদেশে এই ফুলছড়িতে যারা বৈষম্য করবে না, তাদেরকে আপনারা নেতা নির্বাচিত করবেন।

তিনি বলেন, যে নদীতে ফুলছড়ি উপজেলার অনেক মানুষের সহায় সম্বল ও ভিটেবাড়ি ভেসে যায়, সেই নদী ভাঙ্গন রোধে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ আসলেও কোন কাজ হয়নি, শুধু লুটপাট হয়েছে। নেতারা শুধু নিজেদের আখের গুছিয়েছে। সেই নেতাদের ফুলছড়ির আগামীর রাজনীতিতে আর দেখতে চাই না।

শুক্রবার (৩০ মে) বিকেলে গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category