• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

Lovelu / ৩৫০ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

মোঃ আবু সাঈদ,বিরামপুর(দিনাজপুর)

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

 

(২৪ মে শনিবার) বিরামপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ মে) দিবাগত মধ্যরাতে বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালান। এসময় বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা সাইফুল ইসলাম (৫২), মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান (৫৩), মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক ও আওয়ামীলীগ সমর্থক জাকিরুল ইসলাম (৪৮) এবং উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম (৬০) কে আটক করেছেন।

 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বের রুজুকৃত রাজনৈতিক মামলার সংশ্লিষ্টতায় তাঁদের গ্রেপ্তারপূর্বক আসামীদের শনিবার (২৪ মে) সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category