• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

মতলবে দুটি পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যু 

Lovelu / ২২৮ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

দুটি পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশম শ্রেণির শিক্ষার্থী পারভেজ আহমেদ(১৭) ও মতলব দক্ষিণ উপজেলার মাদ্রাসা ছাত্র আবু রায়হানের(১৭) মৃত্যু হয়।

 

শুক্রবার(২মে-২০২৫)সকাল সাড়ে ১০টায় উপজেলার তালতলী-ধনাগোদা স্কুল এন্ড কলেজ সংলগ্ন বেরীবাঁধ সড়কে  দুর্ঘটনাটি পারভেজ আহমেদ মারা যায় । সকাল ১১ টায় মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের শাদার্দিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় আবু রায়হান।

 

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে দশটায় তার চাচাতো ভাইয়ের মোটর সাইকেল নিয়ে ধনাগোদা তালতলী স্কুল এন্ড কলেজ সংলগ্ন বেড়ীবাঁধের উপর আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘনায় গুরুতর আহত হয় পাড়ভেজ আহমেদ।মোটরসাইকেল দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়।সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে দুপুর ১২টা ৫ মিনিটে পারভেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

পারভেজ আহমেদ মতলব উত্তরের মধ্য রায়েরকান্দি গ্রামের মোল্লা বাড়ির  আমির হোসেনের মেঝো ছেলে। তিন ভাইয়ের মধ্যে পারভেজ ছিলেন দ্বিতীয়।সে ধনাগোদা-তালতলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

 

ব্যাপারে বাগান বাড়ি ইউনিয়নের ৪,৫,ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার তাকিয়া মহসিন শান্তা ও ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম বলেন, তারা ঘটনা শুনে ঘটনাস্থল গিয়েছেন, নিহত পারভেজ আহমেদ কে শেষ বিকালে দাফন সম্পন্ন করছেন বলে জানান।

 

২ মে( শুক্রবার) সকাল ১১ টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মো: বাবুল সরকারের ছেলে আবু রায়হান(১৭) ও সিয়াম হোসেন মোটরসাইকেল যোগে গৌরীপুরের উদ্দেশ্য যাচ্ছিলো। এ সময় বিপরীতমুখী  দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল  রাস্তায় পড়ে যায়। দূর্ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আবু রায়হান মারা যায়। মোটরসাইকেল আরোহী সায়েম(১৬)  গুরুতর আহত হয়। এ সময় আশপাশের লোকজন মোটরসাইকেল আরোহীকে  গৌরীপুর  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যায়। আরোহীর সায়েমের অবস্থা আশংকাজনক দেখে  উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতালে প্রেরক করে কর্তব্যরত চিকিৎসক।

 

জানা যায়, মো: বাবুল সরকারের তিন সন্তান।  তিন সন্তানের মধ্যে এক ছেলে, দুই মেয়ে। নিহত ছেলে আবু রায়হান এ বছর মাদ্রাসায় হেফজ শেষ করছে। বাবা মায়ের অনেক স্বপ্ন ছিলো ছেলেকে বড় মাওলানা বানাবে। কিন্তু বাবা মায়ের স্বপ্ন এক নিমেষেই শেষ হয়ে গেলো। স্বপ্ন কেড়ে নিলো ঘাতক মোটরসাইকেল। যেনো নিবে গেলো সংসারের আলো।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিপরীতমুখ থেকে  একটি ট্রাক আসতেছিল। ট্রাক ও  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এই দূর্ঘটনা ঘটে।

 

নিহতের বাবা মো: বাবুল সরকার কান্নায় গলায় বলেন, আমার তিন সন্তানের মধ্যে এক ছেলে, দুই মেয়ে। আমার ছেলেটা মাত্র মাদ্রাসা থেকে হেফজ শেষ করছে। আমার ঘরের আলো নিবে গেছে। আমার এবং আমার স্ত্রীর স্বপ্ন ছিলো ছেলেরে বড় মাওলানা বানাবো। আমার ছেলে সকালে ঘর থেকে ভাত খেয়ে বের হইলো। কিন্তু বাড়িতে লাশ হয়ে ফিরে আসলো।আল্লাহ আমার মানিকধনকে কিভাবে নিয়ে গেলো?

 

আশ্বিনপুর গ্রামের মো: আবু সাইদ  জানায়, মতলব টু গৌরীপুরের রাস্তা খুবই খারাপ অবস্থা।  প্রায়ই এই রাস্তায় সড়ক  দূর্ঘটনা ঘটে। এই রায়হানের মতো সন্তান হারিয়ে আর যেনো কারো মায়ের বুক খালি না হয়। মতলব টু গৌরীপুর রাস্তাটা চওড়া ও মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড়ালো দাবী জানাচ্ছি।

 

 নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড  সদস্য শহিদ সরকার বলেন, আজ সকাল  ১১ টার দিকে  শাদার্দিয়া এলাকায় এ  সড়ক দূর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আবু রায়হানের মৃত্যু হয়। আবু রায়হানের বাড়ি আমার ওয়ার্ডেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category