• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দূর্নীতির অভিযোগে দুদকের অভিযান

Lovelu / ১২৫ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর):

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের প্যাথলজি বিভাগে সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা অনেক কম। ভর্তিকৃত রোগীদের খাবার তালিকা অনুজায়ী মুরগির মাংস থাকলেও তা না দিয়ে রান্না করেছে নির্ধারিত পরিমাপের চেয়ে কম পরিমাপের মাছ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জুড়ে রয়েছে দালালদের দৌরাত্ম। এমন সব তথ্য বেরিয়ে আসে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযানে।

দিনাজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ৩০ এপ্রিল বুধবার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক খায়রুল বাশার এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক ইসমাইল হোসেন ও উপ সহকারী পরিচালক কামরুন্নাহার সরকার, ডাটা এন্ট্রি অপারেটর মাইদুল ইসলাম।

প্রাথমিক পর্যায়ে তাঁরা কৌশল অবলম্বন করে সিভিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়ের উপর নজরদারি রাখেন। এসময় ঔষধ কোম্পানীর একজন রিপ্রেজেন্টেটিভ ও একজনকে রোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখে দালাল সন্দেহে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে প্রকাশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগ, এক্সরে বিভাগ, খাবারের মান ও খাবারের মেনু অনুযাযী খাবার সরবরাহ করা হচ্ছে কিনা, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড সহ স্টোর রুমে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রত্যেকটি বিভাগে দূর্নীতি ও অনিয়মের সত্যতা পান তারা। খাবার সরবরাহের ব্যবস্থায় দূর্নীতি ও অনিয়ম পেয়েছেন, আজকে মুরগির মাংস এর জায়গায় কম পরিমাপের মাছ ও কম পরিমাণে মোটা চালের ভাত রান্না করা হয়েছে। এবিষয়ে কর্তৃপক্ষকে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সুপার ভাইজারকে শোকজ করতে বলা হয়েছে বলে জানান, খায়রুল বাশার। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুম আপডেট না থাকার বিষয়টি ক্ষতিয়ে দেখে ঐ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category