• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline
ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ

কৃষকদের মাঝে আউশ চাষের প্রণোদনা বিতরণ

বোরো ধানের পাশাপাশি আউশ ধানের আবাদ বাড়াতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ১৯৪ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ইসমত বাহার :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার  উফশী আউশ ধানের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৬ এপ্রিল-২০২৫) উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে প্রণোদনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রদান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। 

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  মাহবুব আলম লাভলু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ সালাহ্ উদ্দিন ও কৃষক প্রতিনিধি তারিক মাহমুদ।

কৃষকের মাঝে উচ্চ ফলনশীল উফশী আউশ  বি-৪৮,৮৫,৯৮ জাতের ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি এম ও পি ও ১০ কেজি ড্যাপ সার বিতরণ করা হয়। এ ভাবে ২ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হবে।


উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন,জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য চাহিদা দিন দিন বেড়ে চলেছে। দেশের এই খাদ্য চাহিদা মিটাতে ধান উৎপাদন বৃদ্ধিকল্পে বোরো ধানের পাশাপাশি আউশ ধানের আবাদ বাড়াতে হবে। সরকার আউশ ধানের আবাদ বৃদ্ধির জন্য প্রনোদনা সহায়তা প্রদানের ব্যবস্থা নিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে কৃষকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে প্রনোদনা আউশ ধান উৎপাদন ও কৃষি উন্নয়নে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category