• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে কলস ভাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল 

Lovelu / ১৪৬ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

 নিজস্ব প্রতিবেদক:

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পশ্চিম কলস ভাঙ্গা আসহাবে সুফফা ক্যাডেট মাদ্রাসা ও নাছিমা খাতুন হাফেজিয়া এতিমখানায় ইফতার ও দোয়ার  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (২২ মার্চ-২০২৫)  মোঃ সৈয়দ আহমেদ (বুলবুল)  মাষ্টারের সভাপতিত্ত্বে  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক আহবায়ক, মতলব ডক্টরস ফোরামের আহবায়ক, ড্যাব সদস্য ও  আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর  -২ আসন (মতলব উত্তর ও দক্ষিন) বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি ডা. আনিসুল আউয়াল পিএইচডি।এছাড়া বক্তব্য রাখেন মোঃ মনির হোসেন মাষ্টার।

 

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম কলস ভাঙ্গা আসহাবে ক্যাডেট মাদ্রাসা ও নাছিমা খাতুন হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম জিহাজী। অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি শিশুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

 

প্রধান অতিথি  ইসলাম ও রমজানের ফজিলত  ও পৃথিবী নিয়ে আলোকপাত করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীতি আদর্শ নিয়ে কথা বলেন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

 

ছবি:মতলব উত্তরে কলস ভাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন ডা. আনিসুল আউয়াল পিএইচডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category