নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পশ্চিম কলস ভাঙ্গা আসহাবে সুফফা ক্যাডেট মাদ্রাসা ও নাছিমা খাতুন হাফেজিয়া এতিমখানায় ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ-২০২৫) মোঃ সৈয়দ আহমেদ (বুলবুল) মাষ্টারের সভাপতিত্ত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক আহবায়ক, মতলব ডক্টরস ফোরামের আহবায়ক, ড্যাব সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসন (মতলব উত্তর ও দক্ষিন) বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি ডা. আনিসুল আউয়াল পিএইচডি।এছাড়া বক্তব্য রাখেন মোঃ মনির হোসেন মাষ্টার।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম কলস ভাঙ্গা আসহাবে ক্যাডেট মাদ্রাসা ও নাছিমা খাতুন হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম জিহাজী। অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি শিশুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি ইসলাম ও রমজানের ফজিলত ও পৃথিবী নিয়ে আলোকপাত করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীতি আদর্শ নিয়ে কথা বলেন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।
ছবি:মতলব উত্তরে কলস ভাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন ডা. আনিসুল আউয়াল পিএইচডি