• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

ছেংগারচর পৌর বিএনপির  ইফতার মাহফিল

বিএনপিতে কোন ধরনের উশৃংখল, চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী থাকতে পারে নাঃ বিএনপি নেতা আলমগীর সরকার

Lovelu / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে পৌর বিএনপির উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

২০মার্চ বৃহস্পতিবার ছেংগারচর পৌর বিএনপির উদ্যোগে এবং ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ছেংগারচর সরকারী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখের চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভার নির্দেশনা মোতাবেক চাঁদাবাজ, দখলদার এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে সাংগঠনিক মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে এবং ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশ্রাফুল আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকিয়া মঞ্জুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুজ্জামান টিপু, যুগ্মআহবায়ক আব্দুল মান্নান সাগর, ছেংগারচর পৌর বিএনপির সদস্য কাউসার মেহেদী, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, ছেংগারচর পৌর ছাত্রদলের সভাপতি সাকিল খান প্রমূখ।

বিএনপি নেতা আলমগীর সরকার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যেই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে সেই দল বিএনপি হচ্ছে বাংলার সাধারণ মানুষের দল। এই দলটি দেশের কৃষক, শ্রমিক, মেহনতী জনতা সহ দেশের সকল শ্রেনী-পেশার মানুষরাই মনেপ্রানে ভালোবেসে করে। বিএনপিতে কোন ধরনের উশৃংখল, চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী থাকতে পারেনা।

তিনি আরো বলেন, গত ১৭বছরে যারা ক্ষমতাসীন দলের সাথে হাতমিলিয়ে সুবিধা নিয়েছে তাদেরকে আমরা চিনি। বর্তমানে তাদের মধ্যে কেউ কেউ অতিউৎসাহী হয়ে প্রভাব বিস্তার করে দলের সুনাম নষ্ট করছে। এছাড়াও বিএনপির ব্যানারে থেকে যদি কেউ অতিউৎসাহী হয়ে বিএনপির সুনাম নষ্ট করতে চাঁদাবাজি, দখলদারী, সন্ত্রাসী বা কোন ধরনের উশৃংখলতা করে তাদের কোন ধরনের ছাড় দেয়া হবেনা। দলীয় হাইকমান্ড চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category