• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব মেঘনা নদীতে  অভিযানে ১০জেলে আটক, ৬ জনকে কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান

Lovelu / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জন আসামী, ৫০ হাজার মিটার কারেন্ট, ১০ মিটার টোম জাল, জাল ও একটি নৌকা আটক  করা হয়েছে।

 

মঙ্গলবার (১৮মার্চ-২০২৫)সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত  মেঘনা নদীর দশানী, মোহাম্মদপুর, নাছিরাকান্দি, জহিরাবাদ, বোরোচর, চর উমেদ অংশে  অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের নেতৃত্ব দিয়েছেন মতলব উত্তর  উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মাহমুদা কুলসুম মনি।

 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস ও পুলিশের উপপরিদর্শক কাজল মজুমদারসহ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।

 

আটককৃত ১ জনকে ১০ দিনের কারাদন্ড ও ৫ জনকে ৫ হাজার টাকা  (প্রতি জনকে ১হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়। ১০ দিনের কারাদন্ড প্রাপ্ত হলেন মতলব উত্তর উপজেলার সুগন্ধি গ্রামের সুরুজের ছেলে  সাদির উদ্দিন।জরিমানা করা হয়েছে চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজারের নুর ইসলাম দেওয়ান ছেলে শাহজালাল, শাহজাহান বেপারির ছেলে  হৃদয় ও  ফয়সাল,  হাজী আব্দুল কাদিরের ছেলে কাশিম বেপারী ও সেডু বেপারীর ছেলে রসুল বেপারী।৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুছলেকায় ছেড়ে দেয়া হয়। জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,

২০২৪-২৫ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধনী) এর আওতায় ১লা মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান  পরিচালনা করা হচ্ছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। এ সময় কেউ নদীতে মাছ ধরতে পারবে না। কেউ সরকারি নির্দেশ  উপেক্ষা  করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া  হবে। অভয়াশ্রম ও ঝাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category