আব্দুল মান্নান সিদ্দিকী
সারা দেশেরন্যায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার প্রতিটি মসজিদে পহেলা মার্চ বাদ এশা পবিত্র মাহে রমজানেরপ্রথম তারাবি নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত তারাবি নামাজে শিশু, কিশোর,বয়োবৃদ্ধ সহসর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় মসজিদগুলো।
নামাজ শেষে,ইমাম সাহেবগণ মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং প্রথম রোজা হতে শুরু করে শেষ রোজা পর্যন্ত যেন উপস্থিত মুসল্লি আল্লাহর হুকুম রোজা রাখতে পারেন
এজন্য মুসল্লিদের দীর্ঘায়ু ,মুসল্লিদের মরহুম পিতা-মাতা, আত্মীয়-স্বজনদের রুহের মাগফেরাত এবং আল্লাহ যেন তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করেন এজন্য মহান আল্লাহর সাহায্য কামনা করেন ।