• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে এক্স ক্যাডেটস্ এসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ

Lovelu / ১৬২ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী:

এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেকা মুন্সিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে  শ্রীনগর উপজেলার বিবন্দি আকলিমা খাতুন মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবছর কেক কাটার আয়োজন করলেও এবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিন্নধর্মী এক আয়োজন করেন মুক্তিগঞ্জ জেলা বেকা এর সভাপতি এক্স সিইউও মোঃ জসিম মোল্লা।

এ সময়ে বেকা মুন্সিগঞ্জ জেলা সভাপতি এক্স সিইউও মোঃ জসিম মোল্লা সহ জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শিমু আক্তার ও এক্স ক্যাডেটদের উপস্থিতিতে মাদ্রাসার শিক্ষকের হাতে ইফতার সামগ্রী বুঝিয়ে দেন এসোসিয়েশন মুন্সিগঞ্জ জেলা শাখার এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন ।

ইফতার সামগ্রী বুঝিয়ে দেবার পর মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষকরা এক্স ক্যাডেট এসোসিয়েশন জন্য দোয়ার আয়োজন করেন এবং বেকা মুন্সিগঞ্জ জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতি এক্স সিইউও মোঃ জসিম মোল্লা বলেন, আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে বলে আমি আশা করি এবং আগত পবিত্র রমজান মাসে এক্স ক্যাডেট ও বর্তমান ক্যাডট দের সাথে একসাথে বসে ইফতার করার প্রয়াসও করেন।

ইফতার সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন আনোয়ার খান, নুর আলম অভি, সজল কুমার দাস, শাহাদাত হোসেন, আব্দুল কুদ্দুস শেখ, মতি শেখ, মাহমুদ হাসান ফাহাদ, আসলাম শেখসহ শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category