• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরের রুহিতারপাড় যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ 

Lovelu / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

মানবতার সমাজ গড়ার লক্ষ্যে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় যুব সমাজের উদ্যোগে নিষ্ঠাবান যুবকেরা ও প্রবাসীরা মানবতার ফেরিওয়ালা হয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

 বুধবার (২৬ ফেব্রুয়ারী-২০২৫) রাতে রুহিতারপাড় গ্রামের যুবসমাজ ও প্রবাসীরা একত্রিত হয়ে তাদের নিজস্ব অর্থায়নে গ্রামের অসহায় পরিবারের মাঝে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন।

 

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি-১.৫ কেজি, ছোলা-১.৫ কেজি, খেজুর-১ কেজি, পেঁয়াজ-১ কেজি, সয়াবিন তেল-১.৫ কেজি, অ্যাংকার ডাল- ১.৫কেজি, বেসন- ১কেজি, চিনি-১ কেজি, লবন-১ কেজি, ইসবগুলের ভুসি- ১০০গ্রাম ইত্যাদি।

রুহিতারপাড় যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়, আমাদের গ্রামের প্রবাসীরা ও যুবসমাজ একত্রিত হয়ে প্রতি বছরের ন্যায় এ বছরো আমাদের গ্রামের দুস্থ ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছি।

 

রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে দাম বেড়ে যায় এতে করে অল্প ও নিম্ন আয়ের মানুষেরা বিপদে পড়ে যায়। আমরা সবাই মিলে গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।রমজানের ঈদেও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category