নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে খাদ্যশস্য(চাউল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারি-২০২৫)২০২৪-২০২৫ অর্থ বছরের জাটকা আহরনে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় খাদ্যশস্য বিতরণ করা হয়।
২২৪ জন জেলেদের মাঝে ৪০ কেজি হারে ৮৯৬০ কেজি চাউল বিতরণ করা হয়েছে।
চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ মোঃ মেহেদী হাসান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, সকল ওয়ার্ডের সদস্যগণ।