• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা 

Lovelu / ২৯৫ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে চাঁদপুর জেলা বিএনপির সদস্য আঃ মান্নান লস্কর সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে ছেংগারচর পৌর বিএনপি কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে করা হয়।

 

এসময় ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি আঃ মান্নান লস্করকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বিজয়ী ফুলের মালা পড়িয়ে দেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আঃ হাকিম মিয়াজী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী জয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মানিক ফরাজি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান লস্কর, যুবদল নেতা হানানুল কিবরিয়া তপন, আরিফ লস্কর, ইলিয়াস, মোঃ রুবেল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

পরে এক শুভেচ্ছা বিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি আঃ মান্নান লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আঃ হাকিম মিয়াজী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category