আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ জোবায়ের হাবিব,শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃশাকিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আর এমও ডাঃ শংকর পাল, শিক্ষা অফিসার জাবেদা আখতার, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মদন গোপাল সাহা, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,আটপাড়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা ইয়াসিন মীর, পাটাভোগ ইউনিয়নের সিরাজুল ইসলাম, রাঢ়ীখাল ইউনিয়নের জসিম উদদীন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ।