• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

জলঢাকায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

Lovelu / ১২৩ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

মোঃ মিরাজুর রহমান, নীলফামারী

“জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় দুইদিনব্যপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০-২১ জানুয়ারি) দুপুরে আলহাজ্ব মোবারক অনির্বাণ বিদ্যাতীর্থ বহুমুখী বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

১৬ টি স্কুল কলেজের অংশগ্রহনে আয়োজিত মেলায় ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিম এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সহ আরো অনেকে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবিস্কার নিয়ে ১৬টি স্টল স্থান পেয়েছে।

বক্তারা বলেন, সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ, বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে এ মেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানাতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তির পরশে বিজ্ঞানীরা মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে সক্ষম হয়েছেন। ফলে আমরা যেমন বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল দেখতে পাচ্ছি ঠিক তেমনি আবহাওয়ার পূর্বাভাসও দেখতে পাচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধায় কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনো জায়গার আবহাওয়ার সব তথ্য পাচ্ছি। পৃথিবীকে নিয়ে গবেষণা করতে করতে মানুষ মহাশূন্যে পা দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্যন্যা শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার গুরুত্ব দেয়ার জন্য আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category