• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

সলঙ্গায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Lovelu / ১০৫ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রাম থেকে মনিরুল ইসলাম (২০) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার লাশটি তার মামার বাড়ি থেকে উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ।

মনিরুল পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছোট ছেলে। ছোটবেলা থেকেই দবিরগঞ্জ গ্রামে মনিরুল তার নানার বাড়িতে থাকতেন বলে স্থানীয়রা জানায়।
মনিরুলের মামী শিল্পী খাতুন জানায়,সকালে আমি আমার ভাসুর মোন্নাফের বাড়িতে যাই,ফিরে এসে দেখি রান্না ঘরের ভিতরে মনিরুলের লাশ ঝুলছে। লাশ দেখে আমি চিৎকার দিলে স্থানীয়রাও এগিয়ে এসে ঝুলন্ত অবস্থায় মনিরুলেরর লাশ দেখতে পায়।খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
সলঙ্গা থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, হাত-পা বাঁধা,ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category