• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline
ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী উপলক্ষে মতবিনিময় ও প্রচারণা 

Lovelu / ১৬৭ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
মতলব উত্তরের ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ গ্রহণের নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসাবে উদযাপন পরিষদের প্রচারণা করা হয়েছে। 
 শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে ইমামপুর, লালপুর,কালীপুর ও ষাটনল এলাকায় বাদ্য বাজনা ব্যবহার করে প্রচারণা চালানো হয়।
ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী সফল করার লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে নিয়ে ষাটনল ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারণা শুরু করেন উদযাপন পরিষদের আহবায়ক শাহজাহান সরদার, সদস্য সচিব মফিজুল ইসলাম শান্ত (ভিপি মফিজ)।
এসময় উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট এসএম মফিজুল ইসলাম, ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন দেওয়ান, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সাংবাদিক সুমন সরদার সহ উদযাপন পরিষদের বিভিন্ন উপ কমিটির সদস্যবৃন্দ।
প্রচারণা শেষে উদযাপন পরিষদের আহবায়ক শাহজাহান সরদার বলেন, আমাদের বিদ্যালয়ের ৮৮বছর পূর্তি উপলক্ষ্যে পূর্ণমিলনী হতে যাচ্ছে। আমি সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করি। আসুন আমরা ছাত্রজীবনের পুরনো স্মৃতিচারণ করতে সবাই দলমত নির্বিশেষে আগামী ৮ ফেব্রুয়ারী তারিখে বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category