• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মতলব উত্তরে বিজ্ঞান মেলার উদ্বোধন

সৃজনশীল ও উদ্ভাবনী কাজে অংশ নিলে ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

Lovelu / ৩৮০ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

মাহবুব আলম লাভলুঃ

 

জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, প্রযুক্তি মেলা।

বুধবার(১৫ জানুয়ারি-২০২৫) সকাল ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

মেলার উদ্বোধন করেন মতলব উত্তর  উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদা কুলসুম মনি ।

 

 এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লাল চাকমা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃআবু সাইদ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক,  উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আশ্রফুল আলম, একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা শাহাজাহান মিয়া প্রমূখ।,

 

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী  এই বিজ্ঞান মেলা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

 

মেলায় ২২টি স্টলে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। প্রকল্পগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উদ্ভাবন।

 

এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২টি স্টল স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহ প্রদান করেন। “বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের মেলা তাদের সৃজনশীলতাকে উদ্দীপ্ত করবে।এ ধরনের সৃজনশীল ও উদ্ভাবনী কাজে অংশ নিলে ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখে।’

 

তিনি আরও বলেন,তোমাদের হাল ছেড়ে দিলে চলবে না। দেশের বাস্তবমুখী সমস্যা নিয়ে কাজ করে যেতে হবে। একই সঙ্গে সহানুভূতিশীল মন নিয়ে কাজ করতে হবে সবাইকে।’তবেই নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে যাবে বাংলাদেশ।এবারের বিজ্ঞান উদ্ভাবন মেলার মাধ্যমে বিজ্ঞানচর্চার পথ আরও বিকশিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category