• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিরামপুর সীমান্ত ৩ জন পাচারকারী সহ ৮ জন আটক

Lovelu / ২৭৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তের চাপড়া গ্রাম থেকে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৫ জন অনুপ্রবেশকারী এবং পাচারকারী ৩ জনকে বিজিবি আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করেছেন।

বিরামপুর থানা পুলিশ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিনা পাসপোর্টে অবৈধভাবে ৫ জন অনুপ্রবেশকারী ও ৩ জনকে পাচারকারীকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৬ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ অচিন্তপুর বিওপির টহল বিজিবি বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পাচারের সময় সীমান্তের ২৯৪/৩ সাব পিলার হতে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে চাপড়া গ্রামে অভিযান চালান। এসময় গ্রামবাসীর সহায়তায় বিজিবি অবৈধভাবে ভারতে পাচারের সময় ৫ জন অনুপ্রবেশকারী এবং পাচারকারী ৩ জনকে বিজিবি আটক করেন।

আটককৃতরা হলেন, বগুড়া সাবগ্রাম এলাকার মংলা দেবনাথ (৫২), মংলা দেবনাথের তিন ছেলে গণেশ দেবনাথ (৪০), সোহাগ (৩১), বুদা দেবনাথ (৩৫) ও বুদা দেবনাথের ছেলে বিকাশ দেবনাথকে (১৬) এবং দিনাজপুরের বিরল উপজেলার আকড় গ্রামের কামরুজ্জামান হিটলার (৩৫) ও অনুপ্রবেশে সহায়তাকারী বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামের মমিনুর রহমানক (৩৫) কে আটক করেন। বিজিবি’র অভিযানের সময় বিজিবি’উপস্থিতি টের পেয়ে সীমান্ত ডিঙ্গিয়ে ভারতে পলায়নকৃত চাপড়া গ্রামের ছইবুর রহমান (৩২) কে ভারতের বিএসএফ’র সহায়তায় বিজিবি আটক করেছে। এছাড়াও বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশে সহায়তাকারী আরো ৫ জন পালিয়ে যায়।

বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতের পাচারের সময় আটককৃতরা জানান, তাঁরা দীর্ঘদিন থেকে ভারতে শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে বাড়িতে এসে আবার অবৈধ ভাবে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। বিজিবি তাঁদের নিকট থেকে ৫টি মোবাইল ফোন, বাংলাদেশি ও ভারতীয় ১৬টি সিমকার্ড, ৪টি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, ১টি ভারতীয় আধার কার্ড ও ১টি ভারতীয় প্যানকার্ড জব্দ করেন।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং মঙ্গলবার(৭ জানুয়ারি) দুপুরে তাঁদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category