• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিরামপুরে বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন

Lovelu / ১৬৭ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসুল রাখির বদলির আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ।

(৩০ ডিসেম্বর) সোমবার স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সাধারণ মানুষের মধ্যে জানাজানি হয়। এর পর থেকেই বদলি আদেশের সত্যতা যাচাইয়ের জন্য সাধারণ মানুষ হাসপাতালে এসে ভিড় করতে থাকে।

এক পর্যায়ে বিকেলেই তাঁর বদলি আদেশ স্থগিতের দাবিতে এলাকাবাসী, সাধারণ ব্যবসায়ী ও ছাত্র-জনতা সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, ব্যবসায়ীদের পক্ষে রায়হান কবির জনি, ছাত্র-জনতার পক্ষে আকবর আলী, সাদিয়া আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সময়ে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান একেবারে নিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। হাসপাতাল এলাকার চারপাশে নর্দমা ও ময়লার স্তুপে নিমজ্জিত হয়েছিল। কিন্তু বর্তমানে গোলাম রসুল রাখি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে আসার পর থেকে হাসপাতালের পূর্বের চিত্র বদলে যায় এবং সেবার মান উন্নত হতে থাকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category