আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার নিহতদের পরিবারের সাথে সমবেদনা ও সৌজন্য সাক্ষাৎ করেন
স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
২৯ ডিসেম্বর রবিবার বাদ আছর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাড়িতে নিহতদের স্বজনদের সাথে দেখা করেন ও সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় মোঃ ইকবাল হোসেনের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে ,মোঃ ইকবাল হোসেনের স্ত্রী, দুই কন্যা সন্তান ও নাতিকে হারিয়েছেন ।
জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা মোঃ ফখরুদ্দিন রাজি নিহতদের স্বজনদের বলেন ,সান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই।তিনি স্বজনদের আল্লাহতালার কাছে দোয়া করা ও ধৈর্য ধারণ করার কথা বলেন এবং উপস্থিত সবাইকে নিয়ে দোয়া পরিচালনা করেন।
আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার আমীর, মাওলানা মোঃ কবির হোসেন, উপজেলা সেক্রেটারি মোঃ ওয়াসিম মিয়া, কোলা ইউনিয়ন সভাপতি মোঃ মহিউদ্দিন মোড়ল, মোঃ মাহফুজুর রহমান, আব্দুল আউয়াল আসিক, মোহাম্মদ নুরুজ্জামান শেখ ও ইন্জিনিয়ার মোঃ সোহেল রানা এবং স্থানীয় নেতৃবৃন্দ।