• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে প্রজন্ম থিয়েটারের নাট্যানুষ্ঠান

Lovelu / ১০১ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

জমকালো আয়োজনে মুন্সীগঞ্জে হয়ে গেল প্রজন্ম থিয়েটারের নাট্যানুষ্ঠান।অতিথি, সংস্কৃতিকর্মী আর দর্শকদের উপস্থিতিতে মনোমুগ্ধকর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি। 

এক ঝাঁক নতুন আর পুরাতন নাট্যকর্মীর সমন্বয়ে মুন্সীগঞ্জে মঞ্চায়িত হয় প্রজন্ম থিয়েটারের  নাটক “ছিন্নমুকুল”। ২৭শে ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ নাটকটি মঞ্চায়িত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানু।

প্রজন্ম থিয়েটার মুন্সীগঞ্জের আহবায়ক সাংবাদিক  মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে ,অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ উল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, গ্রামীণ ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার, সাংস্কতিক ব্যক্তিত্ব প্রদীপ চন্দ্র দাস, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মো. শাহিন মিয়া,জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা,মুন্সীগঞ্জ নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী সোনিয়া হাবিব লাবনী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, প্রজন্ম থিয়েটার, মুন্সীগঞ্জের সদস্য সচিব কিশোর কুমার দাস নুপুর, প্রজন্ম থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা নাট্য ও সংগীতশিল্পী সুদিপ দাস দ্বীপ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাট্যকর্মী জয়া দাস শিখা ও মোহাম্মদ শামীম শেখ।

উল্লেখ্য, প্রজন্ম থিয়েটারের প্রথম প্রযোজনা এটি। নাটক লিখেছেন জাহাঙ্গীর আলম ঢালী। নির্দেশনায় ছিলেন সুদিপ দাস দ্বীপ। পাশাপাশি নাটকের মূল চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। পুরনো নাট্যকর্মী হিসেবে কিশোর কুমার দাস নুপুর, ঋত্তিক, হৃদয়, অনিক ও জয়ের মতো ভালো মানের অভিনেতারা এই নাটকে অভিনয় করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category