আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের আয়োজনে শৃংখলা, নিরাপত্তা, মদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সভা ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায়, শ্রীনগর থানা চত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান।
প্রধান অতিথি বক্তৃতায় শ্রীনগর উপজেলাকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশের পাশাপাশি জনগনের সর্বজনীন অংশ গ্রহনের আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,উপজেলা হেফাজত ইসলামী সেক্রেটারী সিরাজুল ইসলাম পান্নু মুন্সী ,উপজেলা শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রাজ,জমিয়তে উলামা ইসলাম শ্রীনগর উপজেলা সেক্রেটারি মাওলানা ইছহাকী ,বাংলাদেশ খেলাফত মজলিস সাধারণ সম্পাদক ইমরান সাদী ,শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীনগর উপজেলার আমির টি এম বেলাল হোসাইন প্রমূখ ।