শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা ধনাগোদা নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাগে ছেয়ে গেছে। অবৈধ জাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরের উপজেলার মেঘনা ধনাগোধা নদীর কালীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে অবৈধ ৫টি জাগ উচ্ছেদ ২টি মশারী জাল জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ও বেলতলী নৌ পুলিশের এসআই মানিকসহ সঙ্গীয় ফোর্স।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, অভিযান চালানোর সময় জাগ মালিকরা না থাকায় তাদের আটক করা সম্ভব করা হয়নি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর মেঘনা ধনাগোদা শাখা নদীতে কিছু অসাধু ব্যাক্তি মৎস্য আইন অমান্য করে নদীতে জাগ দিয়ে মাছ শিকার করে আসছে। আজ সেই অবৈধ জাগ উচ্ছেদ ও জাল জব্দ করা হয়েছে এবং এগুলো বিনষ্ট করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
উচ্ছেদকৃত জাগগুলো নষ্ট এবং জব্দকৃত ২টি মশারী জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
সম্প্রতি জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তারই প্ররিপ্রেক্ষিতে এ অভিযান।