• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মেঘনা ধনাগোদা নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাগ উচ্ছেদ ও জাল জব্দ 

Lovelu / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

শহিদুল ইসলাম খোকন : 

 

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা ধনাগোদা নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাগে ছেয়ে গেছে। অবৈধ জাগ উচ্ছেদ অভিযান পরিচালনা  করেছে প্রশাসন। মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরের উপজেলার মেঘনা ধনাগোধা নদীর কালীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে অবৈধ ৫টি জাগ উচ্ছেদ ২টি মশারী জাল জব্দ করা হয়েছে।

 

অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ও বেলতলী নৌ পুলিশের এসআই মানিকসহ সঙ্গীয় ফোর্স।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, অভিযান চালানোর সময় জাগ মালিকরা না থাকায় তাদের আটক করা সম্ভব করা হয়নি।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর মেঘনা ধনাগোদা শাখা নদীতে কিছু অসাধু ব্যাক্তি মৎস্য আইন অমান্য করে নদীতে জাগ দিয়ে মাছ শিকার করে আসছে। আজ সেই অবৈধ জাগ উচ্ছেদ ও জাল জব্দ করা হয়েছে এবং এগুলো বিনষ্ট করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

 

উচ্ছেদকৃত জাগগুলো নষ্ট এবং জব্দকৃত ২টি মশারী জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

 

সম্প্রতি  জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় এ বিষয়ে  সংবাদ প্রকাশিত হয়েছে। তারই প্ররিপ্রেক্ষিতে এ অভিযান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category