• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিরামপুর কম্বল বিতরণ অনুষ্ঠান

দেশের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে – ডাঃ জাহিদ

Lovelu / ১৫১ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):

ফ্যাসিবাদ আওয়ামীলীগ এদেশের জাতীয় শত্রু। দেশের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণমানুষের সার্বিক কল্যাণ মুক্তির জন্য জনগণের বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।বাংলার জমিনে দেশের অর্থ-সম্পদ লূন্টনকারী আওয়ামী লীগকে আর ঠাই দেওয়া হবে না। এদেরকে প্রতিহত করতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে বিরামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিরামপুর পাইলট হাইস্কুল মাঠে দুস্থ শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন উপরোক্ত কথা বলেন।

বিরামপুর পাইলট হাইস্কুল মাঠে পৌর বিএনপি’র সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু’র সঞ্চালনায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কি, দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য তোছাদ্দেক হোসেন তোছা,উপজেলা বিএনপি সভাপতি মিজ্ঞা শফিকুল ইসলাম মামুন প্রমুখ।

এ সময় বিরামপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জোবয়াদুর রহমান জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাড. মিঞা শিরন আলম, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, পৌর যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহীন, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী পলাশ সহ বিরামপুর উপজেলা বিএনপি,পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের অনেক নেতা-কর্মীবৃন্দ’র পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, ভোট চোর আওয়ামীলীগের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের ভোটে বিশ্বাস করে না। সে জন্য ২০০৬ইং সালের ২৮শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডব চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়। ২০১৪ইং সালে বিনা ভোটে, ২০১৮ সালে নিশী রাতের ভোটে এবং ২০২৪ইং সালে ডামি ভোটে অবৈধভাবে ক্ষমতায় ছিলেন । তিনি সকল শহীদের জন্য রুহের মাগফিরাত এবং দ্বিতীয় স্বাধীনতার পর ইনসাফ ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়াতে দেশবাসী তথা বিরামপুরসহ দিনাজপুর-৬ আসনের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান

অপরদিকে পাইলট হাইস্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ শেষে বিরামপুর উপজেলা পলিপ্রায়গ ইউনিয়নের টাটকপুর মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি সভাপতি মিজ্ঞা শফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল’র সঞ্চালনায় ছিন্নমূল, অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন শীতবস্ত্র কম্বল বিতরণ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category