আব্দুল মান্নান সিদ্দিকী:
সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে শীত ঝেঁকে বসলে ওঘরে ঘরে পিঠে উৎসব শুরু না হওয়ায় বাজারে খেজুরের গুড়ের দোকানগুলোতে প্রচুর পরিমাণ খেজুরগুড় থাকলেও ক্রেতা শূন্য বলে জানালেন খেজুর বিক্রেতামোঃ ফরহাদ হোসেন।বাজারে বিক্রি কৃত খেজুরের মান কেমন?
এ ব্যাপারে জানতে চাইলে এ প্রতিনিধিকে খেজুর গুড় বিক্রেতা আক্কাস জানান,বর্তমান বাজারেপ্রকৃত অর্থেআসল খেজুরের গুড় নাই বললেই চলে ।তবে তার দোকানে আসল খেজুর গুড় আছে।
যা তিনি প্লাস্টিকের পাত্রে এনেছেন আড়ত হতে ।
তিনি জানান আসল গুড় তরল হবেএগুড় কিছুদিন রাখার পরগুড়ের তলদেশে চিনির মত দানাদার হবে ।আসল গুড়ের দাম প্রতি কেজি ১২০০ টাকা এ গুড়ের ক্রেতা নেই বললেই চলে।
খেজুর গুড় বিক্রেতা আব্দুল খালেক জানান,তিনি দীর্ঘদিন যাবত ফলের ব্যবসা করে আসছেন।শীতকাল আসলে তিনি ফলের পাশাপাশি খেজুরের গুড় বিক্রয় করে থাকেন।তিন বছর আগে যে খেজুরের গুড় প্রতি কেজি মাত্র ৫০ টাকায় বিক্রি করতেন তা বিক্রি হচ্ছে দুশত টাকায়।মানভেদে তার দোকানে ২০০ টাকা ,২৫০ টাকা ,৩৫০ টাকাপ্রতি কেজি খেজুরের উপর বিক্রি করছেন।
খেজুর গাছ চাষী রনি এ প্রতিনিধিকে জানান, পূর্বে তার পেশা ছিল গাছ কাটা তখন গ্রাম অঞ্চলে খেজুর গাছের বাগান ছিল।এছাড়া রাস্তাঘাটের প্রচুর পরিমাণখেজুরের গাছছিল।যুগের পরিবর্ত তা আজ হারিয়ে গেছে।
পূর্বেশীত মৌসুমশুরুর আগে হেমন্তকাল আসলেই তিনি খেজুর গাছ কাটারপ্রস্তুতি নিতেন এবং তিন মাস খেজুর গাছ কেটে যে খেজুর রস পেতেন সে রস বিক্রি করে যে টাকা আয় করতেন তা দিয়ে সারাবছর সংসার চালাতেন ।বর্তমানে সারা গ্রামে ঘুরেও খেজুরের গাছ চোখে পড়ে না তাই তিনি এপেশা ছেড়ে কৃষি কাজ করলেও মৌসুমী পেশা হিসেবে এখনো গাছ কেটে থাকেন ।
হেমন্তকাল এলে খেজুর গাছ কেটে রস সংগ্রহের প্রস্তুতি কাজ চলে
প্রথমেই গাছের মাথার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডালগুলো কেটে পরিষ্কার-পরিচ্ছন্ন করে গাছের সামনের অংশ রস সংগ্রহ উপযোগী করতে প্রথমেই দা দিয়ে মাথার নিচের অংশ কেটে দু পাস ক্যানেলের মতো করে মধ্যখানে একটি একটি নল ঢুকিয়ে দেওয়া হয় যার মাধ্যমে রস বের হতে থাকে রস সংগ্রহের জন্য বর্তমানে হাঁড়ির পরিবর্তে প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়।
তারপর বোতলের উপর অংশ উন্মুক্ত স্থানটিকে তৈরিকৃত ছোট্ট একটি বাঁশ বেড়া দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে উপরের অংশটিতে বসে বাদুর রস খেতেনা পারে কারণ বাদুরের মুখের লালায় নিপা ভাইরাস ছড়ায়অনেক ক্রেতা বাদুড়ের লালায় নিপা ভাইরাসভয়ের রস খাওয়া ছেড়ে দিয়েছেন।বর্তমানে রস উৎপন্ন কম তাই বেশি টাকায় রস বিক্রি করতে হয় ।তিনি প্রতি কেজি রস একশত টাকায় বিক্রি করে থাকেন ।তারপরও যা আয় হয় তা দিয়ে তার সংসার চলার মত নয় ।