• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিরামপুর মতবিনিময় সভা

এদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না- ডাঃ জাহিদ 

Lovelu / ১৭৩ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এদেশের পতাকা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। স্বৈরাচারী আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে বিরামপুর পাইলট হাইস্কুল চত্বরে বিরামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিরামপুর উপজেলা ও পৌরসভার সকল পেশাজীবি, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, স্কুল-কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কাওমী মাদ্রাসার শিক্ষক, শিক্ষকগণ এবং হাফেজিয়া এতিমখানার শিক্ষক, মসজিদের ঈমাম, মোয়াজ্জেম ও সুধীজনের সহিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।

 

বিরামপুর পাইলট হাইস্কুল চত্বরেপৌর বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কি, বিভাগী প্রধান (অবঃ) চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোকলেছুর রহমান, সহকারী অধ্যাপক ডাঃ মিজানুর রহমান মিলন,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মোস্তাক হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, ঈমাম মুয়াজ্জেম এর পক্ষে মাওলানা জাকারিয়া মন্ডল, কাওমি মাদ্রাসার মাগরিব বিন আসাদ, রংপুর হিন্দু-বৌদ্ধ কল্যাণ সমিতির সভাপতি উত্তম কুমার শাহ, রড-সিমেন্ট পরিষদের জাকারিয়া আল মামুন, শ্রমিক ঐক্য পরিষের পক্ষে সানোয়ার হোসেন প্রমুখ।

 

এসময় বিরামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের অনেক নেতা-কর্মীবৃন্দ, বিরামপুর উপজেলা ও পৌরসভার সকল পেশাজীবি, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, স্কুল-কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কাওমী মাদ্রাসার শিক্ষক, শিক্ষকগণ এবং হাফেজিয়া এতিমখানার শিক্ষক, মসজিদের ঈমাম, মোয়াজ্জেম ও সুধীজনবৃন্দ’র পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ দিনাজপুর- (বিরামপুর- নবাবগঞ্জ- ঘোড়াঘাট- হাকিমপুর) উপজেলার বিএনপির সকল স্তরেরর নেতা-কর্মী ও সমর্থকবৃন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, ভোট চোর আওয়ামীলীগের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের ভোটে বিশ্বাস করে না। সে জন্য ২০০৬ইং সালের ২৮শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডব চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়। ২০১৪ইং সালে বিনা ভোটে, ২০১৮ সালে নিশী রাতের ভোটে এবং ২০২৪ইং সালে ডামি ভোটে অবৈধভাবে ক্ষমতায় ছিলেন । তিনি সকল শহীদের জন্য রুহের মাগফিরাত এবং দ্বিতীয় স্বাধীনতার পর ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়াতে দেশবাসী তথা বিরামপুরসহ দিনাজপুর-৬ আসনের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category