• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

মতলব উত্তরে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

Lovelu / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে পোনামাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার কালীপুর ও নিশ্চিন্তপুরে প্রায় ১২৮ জন মৎস্যচাষীর মাঝে ৭০০ কেজি পোনামাছ বিতরণ করে উপজেলা মৎস্য অধিদপ্তর। 

 

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে পোনামাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।  উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা সাহা, মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা প্রমুখ।

 

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান  জানান,চলতি বছরে বন্যায় যেসব জেলেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে মোট ১২৮ জন মৎস্যচাষীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। আজকে ১২৮ জন জেলের মাঝে মোট ৭০০ কেজি পোনামাছ বিতরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category