• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রায়গঞ্জে কৃষককে ঘুম ডেকে তুলে হত্যা চেষ্টার অভিযোগ 

Lovelu / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লীতে জমিজমা সংক্রান্ত জের ধরে রাতের অন্ধকারে কৃষক ইব্রাহীম হোসেনেকে ঘুম থেকে ডেকে তুলে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে  ধামাইনগর ইউনিয়নের দামুয়া গ্রামের ইব্রাহীম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা অভিযোগ দাখিল হয়েছে।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ষাড়ইল দামুয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে  ইব্রাহীমের  বাড়িতে একই গ্রামের  ফারুক হোসেন  ও তার দলবল সহ দেশিয় অস্ত্রসত্রে সজ্জিত হয়ে ইব্রাহীমকে হত্যার উদ্দেশ্যে ঘুম থেকে ডেকে তুলে ছুরিকাঘাত করে। এ সময় আহত ইব্রাহীমের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ইব্রাহীমকে  উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে   নিয়ে যান।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category