• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

বিরামপুরে ট্রাকের ধাক্কায় সাংবদিক আহত: এক পথচারী নিহত

Lovelu / ১৫৬ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুর জেলার বিরামপুরে ট্রাক চাপায় এক সাংবাদিক গুরুত্বর আহত হয়েছেন। এসময় ট্রাক আটক করতে গিয়ে চাকার নিচে পড়ে হুদ্দো নামে এক পথচারীর মৃত্যু ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কলাবাগান বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং জনকণ্ঠ ও মোহনা টিভির বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে মহাসড়কের কলাবাগান মোড়ে একটি ট্রাক তার মোটর সাইকেলকে চাপা দেয়। এসময় পথচারীরা ট্রাকটি আটকের চেষ্টা করে। সবেদ আলী হুদ্দো (৪৫) নামে একজন ট্রাকের চালকের দরজায় উঠে গেলে তাকে নিয়েই ট্রাক দিনাজপুর অভিমুখে দ্রুত চলতে থাকে। হুদ্দো চিৎকার করতে থাকলে দুর্গাপুর ঢিবি নামক স্থানে হুদ্দোকে ট্রাকের চালক চলন্ত ট্রাক থেকে মহাসড়কে ফেলে দেয়। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাক হুদ্দোকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাসনাত ইয়াসমিন হুদ্দোকে মৃত: ঘোষণা করেন। নিহত হুদ্দো বিরামপুর পৌর এলাকার টাটকপুর গ্রামের সমশের আলীর ছেলে।

অপরদিকে গুরুত্বর আহত সাংবাদিক আকরাম হোসেনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর মেডিক্যাল ও হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত সাংবাদিকের সাথে থাকা তার ভাই আকতার হোসেন বলেন, আকরাম হোসেনের মাথা ফেটে গেছে এবং বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত পেয়েছেন। বর্তমানে সাংবাদিক আকরাম হোসেন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে এবং পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category