• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে বিএনপির নেতার স্মরন সভা

স্বৈর শাসকের আমলে যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকান্ডের বিচার হবে— আলহাজ্ব ড. জালাল উদ্দিন 

Lovelu / ২১৯ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রধান রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দিক নির্দেশনা মোতাবেক এ আন্দোলন। কোন ষড়যন্ত্র করে বিএনপিকে ধামিয়ে রাখা যাবে না। স্বৈর শাসকের আমলে যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকান্ডের বিচার হবে।

 

শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম হোসেন ও সাধারণ সম্পাদক সলিম উল্লাহ লাভলু এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে  তিনি এ কথা বলেন।

 

তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে, অত্যন্ত সজাগ ও সচেতন থেকে তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। এখানে গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদ সুযোগ পাবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব।

 

আহসান উল্লাহ নান্টুর  সভাপতিত্ত্বে ও উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ সোহেলের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার,  সাধারণ সম্পাদক নুরুল হক জিতু,  সহ-সভাপতি  গনি তপাদার,  ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,  ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী,  উপজেলা বিএনপির সাংগঠনিক  মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা যুবদলের সভাপতি খায়রুল হাসান বেনু, সলিম উল্লাহ লাভলুর সহধর্মিণী  শাহজাদী নিন্নি,  লাভলুর বোন নাহিদা আফরোজ কল্পনা,  উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, ছাত্রদল  নেতা জয়নাল পাটোয়ারী হিরু, পশ্চিম ফতেহপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক  এম ইলিয়াছ আলী, সাবেক ছাত্র নেতা ওবায়েদ উল্লাহ প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category