• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে যুব দিবসে আলোচনা সভা ও র‍্যালী

Lovelu / ২১৬ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

স্টাডি রিপোর্টার :

 

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানে উদযাপিত হল জাতীয় যুব উন্নয়ন দিবস ২০২৪। এ উপলক্ষে সারাদেশে ন্যায় ১ নভেম্বর শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা’র নেতৃত্বে সকালে উপজেলা চত্ত্বর থেকে র‍্যালী বের করা হয়। পরে সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন এবং উপস্থিত যুবকদের শপথ বাক্য পাঠ করান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে উপজেলা পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এবং গাছের চারা বিতরণ করেন ইউএনও একি মিত্র চাকমা।

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, সমবায় কর্মকর্তা ফারুক আলম, মতলব উত্তর প্রেসক্লাবে ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মতলব উত্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন হোসেন সাজ্জাদ, ব্লাড ডোনেশন সংগঠনের নেতা মোঃ মুন্না, সুদীপ্ত সপ্তবর্ণা সমিতির সভাপতি মোশারফ হোসেন, যুব আত্মকর্মী মেহেদী, যুব আত্মকর্মী সুজন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category