• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে এসএসসি ৯৯ ব্যচের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প 

Lovelu / ২৩০ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার  :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি ৯৯’ ব্যাচের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার দিনব্যাপী উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প করেন তারা।

সকাল ১০ ঘটিকার সময় ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। পরে ফ্রী মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন ৯৯ এসএসসি ৯৯ ব্যাচের সকল শিক্ষার্থীরা এবং পরিচালনা করেন ৯৯ ব্যাচের বন্ধু ডা. বশির আহাম্মদ খান।

 

এসএসসি ৯৯ ব্যাচ মতলব উত্তর এর ভুয়সী প্রশংসা করেন ইউএনও একি মিত্র চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, এমন সামাজিক কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। ৯৯ ব্যাচের এই উদ্যোগকে আমি ব্যক্তিগত ভাবে সাধুবাদ ও ধন্যবাদ জানাই। আমি জানতে পেরেছি ৯৯ ব্যাচ এরআগেও অনেক সামাজিক কর্মকাণ্ড করেছে। সকল ব্যাচ ভিত্তিক সংগঠন গুলো যদি এভাবে সমাজকর্ম করতো তাহলে মতলবের সাধারণ মানুষ অনেক উপকার পেতো।

 

এসময় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সমবায় অফিসার ফারুক আলম প্রমুখ। এসএসসি ৯৯ ব্যাচ মতলব উত্তর সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়াজ উদ্দিন, সোহেল মাসুদ, রাবেয়া আক্তার জলী, সফিকুল ইসলাম রানা, শহিদ দর্জি, জহির প্রধান, রিপন মুক্তার, নাজিমুদ্দিন, টুটুল, টিপু সুলতান, আঃবারী, সহিদুল হক,এসএম মিন্টু, মাকসুদা আক্তার, মাসুদ আহমেদ, টুটুল,বাতেন মোল্ল ,সপ্না, কাউছার মেলকার, আরফা, ফারজানা, নজরুল,রাসেল বাবু,কাউছার, খাইরুল, রাজিব মাষ্টার, আমান, কামাল, রাশেদ জমাদার, ডি মাঈনুদ্দীন, আ. বারেক, মানিক, ইয়াসিন, রাসেদ, বাবু, সাফায়েত, আমান উল্ল্যা সহ মতলব উত্তরের ২১ টি বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচ মতলব উত্তর সংগঠনের বন্ধুরা উপস্থিত ছিলেন।

 

 এ সময় ৪৮০হাজার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category