• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরে ফেরদৌসী আক্তারের খুনীর  বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

Lovelu / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের মতলব উত্তরে গৃহবধূ ফেরদৌসী আক্তারের খুনীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি বাজার চৌরাস্তায়  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়েছে। 

মানববন্ধনে বক্তব্য দেন, নিহত ফেরদৌসী আক্তারের বড় বোন মনোয়ারা বেগম, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, মাহফুজুর রহমান সৌরভ,ফারুক বাগ,সাইফুল বাগ, দিপু, মোশাররফ হোসেন,  তোফাজ্জল হোসেনে, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নূরুল হুদা ফয়েজী।

বক্তারা বলেন, গৃহবধু ফেরদৌসী আক্তারের সকল খুনীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী ২৪ ঘন্টার ভিতর বাকী আসামীদের ধরতে হবে। আর না ধরতে পারলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো।

তারা আরো বলেন, ঘাতক স্বামী ইয়াসিন বাগ পরকীয়া করতো। স্ত্রী ফেরদৌসী আক্তার এসব দেখে বাধা দেওয়ায় রাতের আধারে গ্যাসের চুলায় আগুন দিয়ে সেখনে চাপা দিয়ে ও মুখে গরম পানি দিয়ে নৃশংসভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে আাসে। ঘাতক স্বামী ইয়াসিন বাগ আটক হলেও হত্যার সাথে জড়িত অন্য আসামীদের এখনো আটক করা হয়নি। তাদের দ্রুত আটক করতে হবে এবং বিচারের আওয়তায় আনতে হবে।

উল্লেখ্য গত ২৪ অক্টোবর রাতে উপজেলার গাজীপুর গ্রামের শাহ আলম বাগের ছেলে ইয়াসিন বাগ তার স্ত্রী নবুরকান্দি গ্রামের মৃত আবদুল আউয়াল মৃধার মেয়ে ফেরদৌস আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যা করে ।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, ফেরদৌসী আক্তারের খুনী স্বামী ইয়াসিন বাগকে আটক  করেছি। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category