• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবের মেঘনা নদীতে মধ্যরাত থেকে  ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

Lovelu / ১৬০ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

ইসমত বাহারঃ

চাঁদপুরের মতলব উত্তর  উপজেলার মেঘনা নদীতে মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ। মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। ১২ অক্টোবর রাত ১২ টার পর(মধ্যরাত)নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। জেলা প্রশাসন,জেলা পুলিশ,নৌপুলিশ, কোস্টগার্ড, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর সম্মিলিতভাবে কর্মসূচি বাস্তবায়ন করবে।

ইলিশ সম্পদ সংরক্ষণে সরকার এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন নির্ধারন করেছে। মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে থেকে আমিরাবাদ পর্যন্ত এলাকায় নিষেধাজ্ঞার সময়ে কোনো জেলে নদীতে নামতে পারবেন না।  এ সময়কাল সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

ইতিমধ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা করেছে। সভায় ইলিশ সম্পদ সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। পাশাপা একইসাথে জেলে পল্লীসহ অন্যান্য জায়গায় এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিকল্পে মাইকিং এবং প্রচার প্রচারণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, আমিরাবাদ বাজার বাজার থেকে ষাটনল পর্যন্ত এলাকায় দিন ও রাত অভিযান পরিচালনা করা হবে। যাতে কোন অসাদু জেলে যেন মাছ শিকার করতে নদীতে না নামতে পারে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান,মতলব উত্তর উপজেলায় নিবন্ধিত জেলেদের ২২  দিনের জন্য প্রত্যেক জেলে  চাউল পাবে। এ বিষয়ে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা বলেন, ইলিশ মাছ জাতীয় সম্পদ। জাতীয় স্বার্থে মা ইলিশ রক্ষা করতে হবে। প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে কোনো ধরনের বিবেচনা বা  ছাড় দেখানোর সুযোগ নেই। এক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপার সকলের সহযোগিতা করতে হবে।

ছবিঃ মতলবে মেঘনা নদীতেএভাবে নৌকা জাল নিয়ে নামতে পারবে না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category